রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। দিবসটি উপলক্ষে বুধবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।