প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রোববার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ একথা নিশ্চিত করেছে।
রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি। তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
রাশিয়ায় রাজনৈতিক কারণে আটক হওয়া ব্যক্তিদের চিহ্নিতকরণ ও তাদের আইনি সহায়তা প্রদানকারী একটি মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি সংস্থাটির৷সংস্থাটির দাবি, রাশিয়ার ইন্টারনেট ও কমিউনিকেশন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে৷
রাশিয়ার একটি বেসরকারি সেনা কনট্রাক্টর প্রতিষ্ঠান এবং তার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে প্রতিহত করল রাশিয়া। শুক্রবার আমেরিকার পি-৮এ মডেলের বিমানটি প্রতিহত করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান।
ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়ে দিল অ্যামেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।
আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে বলে খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন। ইউক্রেন নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে তারা বৈঠকটি করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও এক গোয়েন্দা নথির বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেন আক্রমণে বিপুলসহ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
রাশিয়া আগামী বছর যতো তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে বহুমুখী হামলা চালানোর পরিকল্পনা করছে। হামলায় এক লাখ ৭৫ হাজার রুশ সৈন্যের অংশ নেয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে শুক্রবার এ কথা বলা হয়।