পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগামীকাল বা রবিবার ঢাকায় কূটনৈতিক মিশনে আনসাররা যে বিকল্প নিরাপত্তা সেবা প্রদান করতে পারে সে বিষয়ে সরকার তথ্য জানাবে।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
রাষ্ট্রদূত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হলেও তারা চাইলেই সেটি আবার দেয়া হবে। তবে এজন্য তাদের অর্থ পরিশোধ করতে হবে।
বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য ‘কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করা’ এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করবেন।
সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় গিয়েছে বিএনপির প্রতিনিধি দল।রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ বৈঠক হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
৪৮ ঘণ্টার মধ্যে জার্মানির রাষ্ট্রদূতকে চাদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। কূটনৈতিক শিষ্টাচার না মানার অভিযোগে মূলত তাকে বহিষ্কার করা হচ্ছে।
উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, পিয়ংইয়ংয়ে বেইজিংয়ের নতুন রাষ্ট্রদূত দেশটির রাজধানীতে তার দায়িত্ব গ্রহণ করেছেন। মহামারী শুরু হওয়ার পর থেকে কঠোর অবরোধ বজায় রাখার পর তিনি পদ গ্রহণ করলেন।
সম্প্রতি তুরস্কের বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক।