রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, শেখ হাসিনা তার বাবার মতোই গণমানুষের নেতা। তিনি রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।
জীবন-জীবিকা নির্বাহে পিছিয়ে পড়ার অন্যতম কারণ নিরক্ষরতা। এখনও দেশের ২৪.৪ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ সিরিজ জয় লাভে জয় করেছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শুক্রবার (২৩ জুলাই) রাতে বঙ্গভবন থেকে পাঠানো এক শোক বার্তায় এ শোক জানানো হয়। রাষ্ট্রপতি মরহুম ফকির আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে করোনামহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মানসম্মত প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে রাষ্ট্রপতি বলেছেন, দারিদ্র্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১’ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি তিনি। কিন্তু কর দিতেই প্রতি মাসে বেতনের ৫৫ শতাংশ বেরিয়ে যায়। উত্তরপ্রদেশ সফরে গিয়ে এমনই দাবি করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে বিদায়ী সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, সরকার শিশুশ্রম নিরসনে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অঙ্গীকারবদ্ধ।