সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সিএনজিকে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাসচালককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর সূত্রাপুর থানার শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি (২২) হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় রাজধানীর হাতিরঝিল থানার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনে মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কুমিল্লার মুরাদনগরের বহুল আলোচিত নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।