ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে ঘরমুখো মানুষ ফিরতে শুরু করেছে। এবার ট্রেনের ট্রেনের যাত্রীরা বেশ খুশি। কারণ অন্য সময়ের মতো ট্রেনের সিডিউল বিপর্যয় নেই, ফলে ভোগান্তিতে পড়তে হয়নি। সময়মতো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেন।
রেলস্টেশন
ঈদযাত্রার নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এছাড়া, থাকছে র্যাবের হটলাইন নম্বর।
খুলনা রেলওয়ে স্টেশনে ভাঙচুরের অভিযোগে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার রেলওয়ে থানায় এই মামলা করেন।
কমলাপুর রেলস্টেশন থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. সোহেল রহমান রাসেল (৪২), নূর হুমায়ুন (২৫)।
কমলাপুর রেলস্টেশনে এখন রাত আর দিন নেই। টিকিট না পেয়ে ঠায় দাঁড়ানো যাত্রীদের অনেকে। পরদিন যদি অন্য তারিখের টিকিট পাওয়া যায় সেই আশা তাদের।
বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। আজ দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।