কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে একদল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে নাফ নদী পেরিয়ে শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে তারা দেশে ঢুকে উখিয়ার জামতলী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। অনুপ্রবেশকারী ১০ জনের মধ্যে ৭ জনই শিশু।
রোহিঙ্গা
গত এক বছরে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আরও প্রায় ১ লাখ ৭৯ হাজার বেড়েছে।
ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপে ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) কার্যক্রমের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজারের উখিয়ায় র্যাব এর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন গণি বেকারি নির্ভানা আবাসিক এলাকা থেকে মো. শহিদ (৪৫) নামে এক রোহিঙ্গাকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবার জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহায়তা অব্যাহত রেখেছে নরওয়ে।