র

বিজয় দিবসে বিনোদন কেন্দ্রে ফ্রিতে প্রবেশের সুযোগ

বিজয় দিবসে বিনোদন কেন্দ্রে ফ্রিতে প্রবেশের সুযোগ

বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সবার জন্য দেশের সব সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্ক উন্মুক্ত করা হবে। এদিন সবাই বিনামূল্যে দেশের সব বিনোদন উদ্যানে আনন্দ উপভোগের সুযোগ পাবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্বকাপে পরা মেসির জার্সি নিলামে দাম উঠল ৮৫ কোটি টাকা!

বিশ্বকাপে পরা মেসির জার্সি নিলামে দাম উঠল ৮৫ কোটি টাকা!

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির পরিহিত জার্সি নিলামে উঠেছে। সে জার্সিগুলোর জন্য নিলামে ৭.৮ মিলিয়ন ডলারের ডাক এসেছে, যা বাংলাদেশি অর্থে ৮৫ কোটি টাকা। খবর এএফপির।

বেনজেমার ভুলের মাশুল গুণে বিশ্বকাপ থেকে ইত্তিহাদের বিদায়

বেনজেমার ভুলের মাশুল গুণে বিশ্বকাপ থেকে ইত্তিহাদের বিদায়

সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়ন করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ। লিগে খুব একটা ভালো সময় যাচ্ছে না বেনজেমাদের। ক্লাব ওয়ার্ল্ড কাপেও বড় অঘটনের শিকার হয়েছে আল ইত্তিহাদ। মিশরের ক্লাব আল আহলির কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টাইন কোচ মার্সেল গ্যালার্দোর আল ইত্তিহাদ।

রিজার্ভে যুক্ত হলো আইএমএফের ৬৮ কোটি ৯৮ লাখ ডলার

রিজার্ভে যুক্ত হলো আইএমএফের ৬৮ কোটি ৯৮ লাখ ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতারে অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৫ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছান।

ধামরাইয়ে মোটরসাইকেল-টমটম গাড়ির সংঘর্ষ, নিহত ২

ধামরাইয়ে মোটরসাইকেল-টমটম গাড়ির সংঘর্ষ, নিহত ২

ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসষ্টান্ড এলাকায় মোটরসাইকেল ও ইট ভাঙার টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে আগুন

জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে আগুন

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মহান বিজয় দিবসে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

মহান বিজয় দিবসে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস।

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ইহুদিদের

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ইহুদিদের

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রের আট শহরে গত বৃহস্পতিবার বিক্ষোভ করেছে একটি ইহুদি সংগঠন। আবার গতকাল শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের পশ্চিম তীর সফরের দিনে অঞ্চলটির জেনিন শরণার্থী শিবিরে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল।