মিয়ানমারের রাখাইনে গ্রামবাসীর ওপর নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। বৃষ্টির মতো ফেলছে মর্টার ও বোমা। জঙ্গিবিরোধী অভিযানের নামে প্রত্যন্ত এলাকাগুলোতে চালানো হচ্ছে এসব হামলা। সেইসঙ্গে ঘরে ঘরে চলছে তল্লাশি অভিযান। হামলায় এখন পর্যন্ত গুরুতর আহত হয়েছেন শিশুসহ ৮ জন। বিমান হামলার ফলে আগুনে ছাই হয়ে গেছে বহু ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার নারী ও শিশু। অবশিষ্ট যারা রয়েছেন ধর্ষণ ও হয়রানির ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। গ্রামের বন-জঙ্গলে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ইরাবতী।
র
ঠিক এক সপ্তাহ আগে শুক্রবারে জুমার নামাজের সময়ই ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসবাদী হামলায় নিহত হন ৫০ জন মুসলমান নারী, পুরুষ ও শিশু।
গত দুই বছরে ইউরোপে তৃতীয় বার জরিমানার মুখে পড়ল গুগল; এবার তাদের গুণতে হচ্ছে ১৪৯ কোটি ইউরো।
আমি জানি আমার এই লেখার শিরোনাম দেখে সবাই চমকে উঠবে। অনেকে ভাববে আমি মনে হয় পাগল হয়ে গেছি। যারা আমাকে চেনেন তারা ভাববেন এটি নিশ্চয়ই এক ধরনের কৌতুক কিংবা স্যাটায়ার।
প্রতিবেশীরা সদাচরণ ও সহৃদয় ব্যবহার পাওয়ার অধিকার রাখেন। এ কথাটা সুপ্রতিষ্ঠিত। সব ধর্মই এ বিষয়ে উৎসাহ দিয়ে থাকে। আর এটা বিশ্বের সব সমাজে স্বীকৃত। সম্ভবত অত্যধিক বস্তুবাদী ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী কিছু সমাজ এ দিক দিয়ে ব্যতিক্রম।
পারমাণবিক শক্তিসম্পন্ন দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনও বজায় রয়েছে। জইশ ই মোহাম্মদের জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ ব্যবস্থা নেবে বলে মনে করছে না ট্রাম্প প্রশাসন। আর পাকিস্তান যদি তা না করে তবে তা ইসলামাবাদের জন্য চরম জটিলতা তৈরি করবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের এসব কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করেননি।
বাইপাস সার্জারির পর অপারেশন থিয়েটার (ওটি) থেকে আইসিইউতে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেও জানানো হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য করে এ সংকটের সমাধানে এশিয়ার প্রভাবশালী দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।