কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর ধানখেত থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী পুলিশ। নিহত যুবকের নাম শাহিন আলম (৩৫)।
র
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে তিন কেজি ২৩১ গ্রাম স্বর্ণসহ মো. সুমন হোসেন (৪৩) নামে এক যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জ সদরে।
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ির পুকুরে পড়ে মাহিরা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ইসরাইলের যোগাযোগমন্ত্রী শালোমা কারহি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল ৮:৩০ টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা শনিবার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) মধ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে ‘অনিশ্চয়তা সৃষ্টির আরও একটি উৎস হতে পারে’।
নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে তাতে সন্তুষ্ট নয় হাইকোর্ট।
বগুড়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।