র

টানা ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

টানা ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

সরকার পতনের একদফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

এস এম মুনীর ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্বে

এস এম মুনীর ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্বে

এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বিদেশ সফরকালীন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর। এটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসুদেব সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন ডেঙ্গুরোগী। বাসুদেব সরকার টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে

ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি

ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। চার প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়।সোমবার এই সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মেনেকা বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

গণতন্ত্র মঞ্চের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

গণতন্ত্র মঞ্চের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

সরকার পতনের একদফা দাবিতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এরমধ্যে রাজধানী কেন্দ্রিক সমাবেশ ও পদযাত্রা রয়েছে। একই দাবিতে ৩ অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভা করবে তারা।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মোকাররম নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’