নেপালের বিপক্ষে দাপুটে জয় নিয়েই সুপার ফোরে নিশ্চিত করলো ভারত। হিমালয়ের দেশটাকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। ব্যাট হাতে দারুণ করলেও বল হাতে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি নেপালিরা। আগে ব্যাট করে ২৩০ রান তুললেও, তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
- প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়
- * * * *
- রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
- * * * *
- হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা
- * * * *
- জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়বে সরকার : যুব প্রতিমন্ত্রী
- * * * *
- প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা
- * * * *
র
যুগ্মসচিব পদে ২২১ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ সংক্রান্ত সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে একটি বিল সংসদে তোলা হয়েছে।
শ্রীলঙ্কার কাছে ৬৬ বল ও ৫ উইকেটের ব্যবধানে হারায় খাদের কিনারায় ছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকভাবে না হলেও কাগজ-কলমের হিসেবে সুপার ফোরে পা দিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৫নং ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ওয়ার্ডের সকল অলি-গলিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ মশার ওষুধ ছিটান।
বন্ধুদের সঙ্গে গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার লাশ সিটি করপোরেশনের গাছা থানাধীন ধীতপুর ঘাট এলাকার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়।
ঋণ নেওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদানের জন্য ২ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বিল, ২০২৩ পাস হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে ৪৬নং ওয়ার্ড মেঘনা রোড সংলগ্ন সৈলারগাতি এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গু পতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আজ সোমবার বিকালে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আগামী পাঁচদিনে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
অবশেষে কার্যকর করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিলের সিদ্ধান্ত। জানা গেছে, এই সাতটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষ এবং স্নাতক তৃতীয় বর্ষের ২০২১ সালের চূড়ান্ত পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করে সিজিপিএ- ২.০০ পেয়েছেন তাদের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে উন্নীত করা হয়েছে।