গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বুধবার বিকেলে পাঁচ পকেটমারকে আটক করেছে পুলিশ।
র
পটুয়াখালীর বাউফলে নিজ কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আকরামুল আলম (৫৫)।
উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের নেতারা দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলনে বুধবার তাদের মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন।
নগরীতে খোলা জায়গায় থাকা ময়লা ফেলার ভাগাড় সরিয়ে সেখানে অত্যাধুনিক প্রযুক্তির ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার (এসটিএস) গড়তে চান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। একই সাথে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে নিজেদের নাম লেখিয়েছে ভারত।
দেশে বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান বাংলাদেশে উগ্র-সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপন করেছিল।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি, কম্পিউটার, গণিত ও যোগাযোগে উপজেলা পর্যায়ে কর্মক্ষমতা মূল্যায়ন অনুষ্ঠান হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবার অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ।