র

রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে ৫০০ রোগী হাসপাতালে

রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে ৫০০ রোগী হাসপাতালে

রংপুর বিভাগে গত এক সপ্তাহে প্রায় সাড়ে ৫’শ’র বেশি রোগী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্লাবিত হচ্ছে ফেনীর নতুন নতুন এলাকা

প্লাবিত হচ্ছে ফেনীর নতুন নতুন এলাকা

বন্যার পানিতে প্লাবিত হচ্ছে ফেনীর ফুলগাজী ও পরশুরামের নতুন নতুন এলাকা। ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করছে লোকালয়ে। নতুন করে বাঁধের কোন স্থানে ভাঙন দেখা না দিলেও ভারতের উজান থেকে এখনও পানি আসছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্তমানে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পুলিশের ১৯ অতিরিক্ত ও ৯ সহকারী এসপির বদলি

পুলিশের ১৯ অতিরিক্ত ও ৯ সহকারী এসপির বদলি

বাংলাদেশ পুলিশের ১৯ জন অতিরিক্ত ও ৯ জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জানানো হয়।

চট্টগ্রাম ও বান্দরবানে লাখো মানুষ পানিবন্দী, কয়েকজনের মৃত্যু

চট্টগ্রাম ও বান্দরবানে লাখো মানুষ পানিবন্দী, কয়েকজনের মৃত্যু

বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় অতিভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে, সবচেয়ে বেশি বন্যাক্রান্ত হয়েছে বান্দরবান জেলা। এরপর রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। এছাড়া ফেনী জেলার কিছু এলাকা বন্যাক্রান্ত হয়েছে।

নির্বাচনে পর্যবেক্ষকের নিবন্ধন পাচ্ছে ৬৮ সংস্থা

নির্বাচনে পর্যবেক্ষকের নিবন্ধন পাচ্ছে ৬৮ সংস্থা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৬৮টি স্থানীয় সংস্থাকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশন এক গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাগুলোর বিরুদ্ধে আপত্তি আহ্বান করেছে।

মানবতা বিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের ১৩ জনের বিষয়ে রায় যে কোনো দিন

মানবতা বিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের ১৩ জনের বিষয়ে রায় যে কোনো দিন

মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জের খান আশরাফসহ ১৩ জনের বিষয়ে রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।

দেশবিরোধীদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে : বাহাউদ্দিন নাছিম

দেশবিরোধীদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৭১ ও ৭৫ সালের পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়। 

চীন সীমান্তে ভারত অবকাঠামো উন্নত করেছে: জয়শঙ্কর

চীন সীমান্তে ভারত অবকাঠামো উন্নত করেছে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত গত নয় বছরে চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত অবকাঠামোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। ফলে যেকোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সামগ্রিক সামরিক প্রস্তুতি এখন অনেক শক্তিশালী।