একদিনের সফরে সোমবার (৩ জুলাই) বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে।
র
সুনামগঞ্জে এক রাতের ভারী বর্ষণে জেলা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেকগুলো ব্যস্ততম সড়ক। পানি ঢুকেছে কোনো কোনো বাসাবাড়িতেও। এতে ভোগান্তিতে পড়েছেন শহরের মানুষ। এদিকে, ভারি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি।
সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর মারা গেছেন। শনিবার অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ এ খবর দিয়েছে আল জাজিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে। সব জায়গায় উন্নতি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তেন লক্ষ্যে আমরা কাজ করি।
শোনা গিয়েছিল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলাও করে প্রচার করাও হয়েছিও খবরটি। তবে এখন জানা গেল অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম বাহিনী।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামে আরও একটি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে। রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পবিত্র হজে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীরা ১৭ হাজারের বেশি হজযাত্রীকে গ্রেপ্তার করেছেন। হজ করার অনুমতি না থাকায় এবং স্থানীয় আইন ভঙ্গ করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনায় স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফকু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই আল আমিন নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।
দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।