র

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা

জয়রথে থাকা আর্জেন্টিনা ধরে রেখেছে শীর্ষস্থান। মৌসুমের শেষ পর্যায়ে এশিয়া সফরে দুটি জয় পাওয়া বিশ্ব চ‍্যাম্পিয়নরাই আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। 

সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসি'র

সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসি'র

প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে তীব্র দাবদাহে ৬৫০০ হাজি অসুস্থ

সৌদি আরবে তীব্র দাবদাহে ৬৫০০ হাজি অসুস্থ

সৌদি আরবে ৬ হাজার ৫০০ জন হাজি তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সুস্থ করে তুলতে চিকিৎসা দিচ্ছে দেশটির মেডিকেল টিম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে গাড়ি পারাপার ১ লাখ ৩৬ হাজার

বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে গাড়ি পারাপার ১ লাখ ৩৬ হাজার

পবিত্র ঈদুল আজহার আগের তিন দিনে ১ লাখ ৩৬ হাজার ৪৬৬টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এই কয়দিনে প্রতি মিনিটে গড়ে ৩২টি গাড়ি সেতু পারাপার হয়েছে। সেতুর টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের গরুর মাংস পেল ৮০০ পরিবার

প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের গরুর মাংস পেল ৮০০ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া বুলবুলের সাড়ে ২১ মন ওজনের গরুর মাংস পেয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ৮০০টি দরিদ্র-অসহায় পরিবার। ক্রস ব্রাহমা প্রজাতির এ গরুটিকে কোরবানি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা, শেখ হাসিনা, বুলবুল, তার স্ত্রী ইসরাত জাহান ও তার বাবা আবু তাহের বেপারীর নামে।

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭০ জন

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭০ জন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সৌদিতে একদিনে ৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে একদিনে ৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে তীব্র গরমে পালিত হচ্ছে পবিত্র হজ। এরই মধ্যে তিনদিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। এদিকে আজ একদিনেই সাত বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে

ঈদুল আজহায় প্রায় ৯৫ লাখ পশু বিক্রি

ঈদুল আজহায় প্রায় ৯৫ লাখ পশু বিক্রি

এবার পবিত্র ঈদুল আজহায় অনলাইন প্ল্যাটফর্মসহ পশুর হাটগুলোয় ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে ৪৩ লাখ ৬১ হাজার গরু-মহিষ ও ৫০ লাখ ৮১ হাজার ছাগল, ভেড়া ও অন্যান্য পশু বিক্রি হয়েছে।