র

ঢাবির সঙ্গে খুবির দুই সমঝোতা স্বাক্ষরিত

ঢাবির সঙ্গে খুবির দুই সমঝোতা স্বাক্ষরিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে। 

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন নামঞ্জুর

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন নামঞ্জুর

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

নৌকাকে হারিয়ে মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা

নৌকাকে হারিয়ে মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা

গুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন তালোড়া পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল খন্দকার। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট। 

ফের রাজশাহী সিটির মেয়র খায়রুজ্জামান লিটন

ফের রাজশাহী সিটির মেয়র খায়রুজ্জামান লিটন

বেসরকারিভাবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনটির নগরপিতা হলেন তিনি।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। বুধবার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হন। 

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলেই ব্যবস্থা : ডিএমপি

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলেই ব্যবস্থা : ডিএমপি

কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তবে বর্তমান পরিস্থিতি থেকে আগামী দুই দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হবে। বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অফিস।