র

জিলহজ মাসের আমল

জিলহজ মাসের আমল

বছরের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। কোনো দিনই গুরুত্বহীন বা অবহেলার যোগ্য নয়। তবে কোনো কোনো দিন মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দাবি রাখে। মহিমান্বিত ও ফজিলতপূর্ণ সে দিনগুলোর অন্যতম হলো জিলহজ মাসের প্রথম ১০ দিন।

যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন মোদি

যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন মোদি

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে দিল্লি থেকে তার বিমান আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, বুধবার (২১ জুন) রাত ২টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাকে স্বাগত জানাবেন।

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফেরি ঘাটের পন্টুনের অ্যাপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তবে পানিতে র‍্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে তিন নম্বর ঘাট বন্ধ রয়েছে।

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৬। বায়ুর মান বিচারে এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি পৌঁছেছেন লক্ষাধিক হজযাত্রী

সৌদি পৌঁছেছেন লক্ষাধিক হজযাত্রী

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (২০ জুন রাত ১টা ৫৯ মিনিট) ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন। 

জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

লোকবল নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত দুই পদে ৭০৭ জনকে নিয়োগ দেবে মন্ত্রণালয়টি।