র

গ্লোবাল টি-২০ ও এলপিএলের জন্য ছুটি পেলেন সাকিব-লিটন

গ্লোবাল টি-২০ ও এলপিএলের জন্য ছুটি পেলেন সাকিব-লিটন

আইপিএলের সময় সাকিব আল হাসানের ছাড়পত্র নিয়ে কম কথা হয়নি ক্রিকেট পাড়ায়। দেশ ছাপিয়ে বিদেশেও যা জন্ম দিয়েছিল সমালোচনার। তবে এবার সেরকম কোনো নাটক মঞ্চায়ন হচ্ছে না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আগেভাগেই ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান।

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরজু মিয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপরা গ্রামের আব্দুল হাইর ছেলে। সোমবার সকালে বৃষ্টিতে ভিজে নিজ বাড়ির সামনে পুকুরে গোসল করার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। 

সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে রোবট পুলিশ!

সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে রোবট পুলিশ!

বিমানবন্দরে বাড়তি পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং পর্যবেক্ষণকারীর সংখ্যা বাড়াতে সিঙ্গাপুরের বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট! এই রোবটগুলোকে নিজেদের নতুন ‘প্রযুক্তিগত হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুর পুলিশ বাহিনী।

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৩

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৩

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। 

ছেলের প্রচারণায় শাহরুখ

ছেলের প্রচারণায় শাহরুখ

পরিচালক হিসেবে খুব শিগগিরই আত্মপ্রকাশ হতে চলেছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের। তার আগেই ছেলের হয়ে প্রচারে নামছেন খোদ শাহরুখ খান! খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ’র নতুন সিজন। 

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেয়া হবে।"