র

বিদেশ থেকে স্বর্ণ আনলে প্রতি ভরিতে ৪ হাজার টাকা কর

বিদেশ থেকে স্বর্ণ আনলে প্রতি ভরিতে ৪ হাজার টাকা কর

বিদেশ থেকে স্বর্ণালংকার ও স্বর্ণের বার আনলে আগের চেয়ে দ্বিগুণ কর আরোপের প্রস্তাব করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে। আগে এক ভরি স্বর্ণের জন্য দুই হাজার টাকা কর দিতে হতো, এখন তা বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে।

এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি

এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে বৃহস্পতিবার (১ জুন) রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবিপ্রবির প্রতিনিধি দল লিফট কিনতে তুরস্কে যাচ্ছে

পাবিপ্রবির প্রতিনিধি দল লিফট কিনতে তুরস্কে যাচ্ছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একটি প্রতিনিধি দল লিফট কেনার নামে তুরস্কে সফরে যাচ্ছে। এ সফরে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মকর্তা।

বাংলাদেশ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে

বাংলাদেশ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে

খুব বেশিদিন হয়নি নিক পোথাস যোগ দিয়েছেন দলের সাথে। তবে ইতোমধ্যেই টাইগারদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। যেই স্বপ্নের পরিধি অনেক বড়, বিশ্বকাপ জিততে চান বাংলাদেশ দলের এই সহকারী কোচ।

৪ প্রতিষ্ঠান ৭ কোটি  টাকা দিল শ্রমিক কল্যাণ তহবিলে

৪ প্রতিষ্ঠান ৭ কোটি টাকা দিল শ্রমিক কল্যাণ তহবিলে

শ্রম ও র্কমসংস্থান মন্ত্রণালয়রে অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডশেন তহবিলে সাত কোটি তিন লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে চারটি প্রতিষ্ঠান। কম্পানিগুলো হলো- কাজী ফার্মস লিমিটেড, ফার্মাসিউটিক্যালস কম্পানি রেনেটা লিমিটেড, বাংলাদশে সাবমরেনি ক্যাবল কম্পানি লিমিটেড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

নিকলীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

নিকলীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।

বান্দরবানে কেএনএফ সদর দপ্তর দখল,  এক সেনা সদস্য নিহত

বান্দরবানে কেএনএফ সদর দপ্তর দখল, এক সেনা সদস্য নিহত

বান্দরবানের রুমা উপজেলার ছিলোপিপাড়া এলাকায় বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি টহলদল বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদর দপ্তরসহ একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে। এ সময় কেএনএফের পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হন।

এবার ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা

এবার ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা

কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দেশের দর্শকদের জন্য সুখবর দিলেন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (০২ জুন) থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’।

হারামাইনের মুসাফির

হারামাইনের মুসাফির

ফয়সাল আহমাদ। কাতার প্রবাসী বাংলাদেশী আলেম। দেশটির রাজধানী দোহার একটি মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে ঘুরে গেলেন দেশ থেকে। ফেরার কিছু দিন পরই নিজের কর্মস্থলে নিয়ে গেছেন স্ত্রী, ৬ মাস বয়সী সন্তান ও বাবা-মাকে। সেখানে পৌঁছে তাদের নিয়ে রওনা হয়েছেন পবিত্র দুই ভূমি মক্কা-মদিনার হারামাইনের উদ্দেশে, ওমরাহ পালনের জন্য। আর এই সফরটি হচ্ছে ফয়সাল আহমাদের ব্যক্তিগত গাড়িতে। নিজেই ড্রাইভিং করে স্বপ্ন সফরে বের হয়েছেন তার সবচেয়ে কাছের মানুষদের নিয়ে। তার মসজিদ থেকে মক্কার দূরত্ব ১৪৫১ কিলোমিটার। সেখান থেকে ফের রওনা করবেন মদিনায়, মসজিদে নববীতে, রাসূল সা:-এর রওজায় দাঁড়িয়ে তাঁর প্রতি সালাম পেশ করতে। আবেগাপ্লুত এই সফর ফয়সাল আহমাদের মনে কেমন অনুভূত হচ্ছে এবং কী ঘটছে পথেঘাটে। সেটাই সংক্ষেপে তুলে ধরছেন তিনি।