র

বাজেটে সিগারেটের দাম বাড়ছে

বাজেটে সিগারেটের দাম বাড়ছে

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট আসছে। এবারের বাজেটে সিগারেটসহ বেশ কিছু তামাকজাত পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

ক্রমে তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে জ্বালানিসংকটে উৎপাদন বাড়াতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে রাজধানীসহ সারা দেশে বাড়ছে লোডশেডিং। রাজধানীতে দিনে গড়ে তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে।

আরও দু’দিন থাকতে পারে দাবদাহ

আরও দু’দিন থাকতে পারে দাবদাহ

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দাবদাহ আরও দু’দিন থাকতে পারে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সুদান সংঘর্ষ, এতিমখানায় আটকা পড়া ৬০ শিশুর মৃত্যু

সুদান সংঘর্ষ, এতিমখানায় আটকা পড়া ৬০ শিশুর মৃত্যু

চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ৬০ জন শিশু মারা গেছে। গত ছয় সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল। 

দেশের দক্ষিণাঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

দেশের দক্ষিণাঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

দেশের দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। বৃহস্পতিবার (১ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটক বন্ধ করে আবার খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টা ২০ মিনিটের দিকে গেইট বন্ধ করে দেওয়া হয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে শিক্ষার্থীরা গেইট খুলে দেয়। 

আজ থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

আজ থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

মাছ ও বন্যপ্রাণির প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবনে তিন মাস প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বনবিভাগ। এ সময় সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ শিকার নিষিদ্ধ থাকবে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করবেন তাদের আইনের আওতায় আনা হবে।

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি

ভারতে দেড় বছর কারাভোগের পর বাংলাদেশি পাঁচ নারী-পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।বৃহস্পতিবার (১ জুন) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ হজযাত্রী

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪০ হাজার ৬৬৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

দূষণে শীর্ষে বেইজিং, 'অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

দূষণে শীর্ষে বেইজিং, 'অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।