র

প্রথম বাংলা সিনেমার অভিনেত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রথম বাংলা সিনেমার অভিনেত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রথম বাংলা সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আবুধাবিতে আগুনে পুড়ে তিন বাংলাদেশির মৃত্যু

আবুধাবিতে আগুনে পুড়ে তিন বাংলাদেশির মৃত্যু

মধ্যপাচ্যের দেশ আবুধাবিতে গভীর রাতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের সবার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী

চলতি বছর এখন পর্যন্ত ৩৮ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২১৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩১ হাজার ৮১০ জন।   

বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

আজ বিকেলে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।

বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি

বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি

শিগগিরই বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি। আগামী ২৬ জুন থেকে এটি বন্ধ করা হতে পারে বলে ঘোষণা দিয়েছে ই্উটিউব। কারণ এবার শর্টস, কমিউনিটি পোস্ট ও লাভ ভিডিওর ক্ষেত্রে বেশি নজর দিতে চায় ইউটিউব কর্তৃপক্ষ। 

আজ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

আজ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

যাত্রীদের সুবিধার জন্য আজ (বুধবার, ৩১ মে) থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি চালু হয়েছে। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

নাট্যনির্মাতা, নাট্যকার ও প্রযোজক মোহন খান মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহন খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টর'স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। তিনি জানান, ডিরেক্টর'স গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার ও নাট্য  নির্মাতা মোহন খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক মুসল্লি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মসজিদের মোয়াজ্জিন ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের ঈশ্বর চন্দ্রপুর গ্রামে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূরানী মাদরাসার ছাত্র সিহাব (৭) ও একই এলাকার হবির ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।

রাজধানীতে ২ পলাতক আসামি গ্রেফতার

রাজধানীতে ২ পলাতক আসামি গ্রেফতার

ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।