র

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন।

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, জয় নৌকারই হবে: আজমত উল্লা খান

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, জয় নৌকারই হবে: আজমত উল্লা খান

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টায় নিজ বাড়ির পাশে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

রংপুর নগরীর তাজহাট এলাকায় ১শ ২০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের পুলিশী পাহারায় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। 

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ আটক ১

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ আটক ১

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় একশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ৩৭ হাজারে।

সিসি ক্যামেরায় গাজীপুর সিটি নির্বাচন মনিটরিং করছে ইসি

সিসি ক্যামেরায় গাজীপুর সিটি নির্বাচন মনিটরিং করছে ইসি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সচিবালয়ে বসেই সিসিটিভি’র মাধ্যমে মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)। ৪৪৩৫টি সিসিটিভি’র মাধ্যমে এ ভোট মনিটরিং করা হচ্ছে।

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম করলে মার্কিন ভিসা বন্ধ : ব্লিংকেন

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম করলে মার্কিন ভিসা বন্ধ : ব্লিংকেন

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে মার্কিন ভিসা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি

মার্কিন সরকারের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ সরকার বিচলিত নয় : শাহরিয়ার

মার্কিন সরকারের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ সরকার বিচলিত নয় : শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার বলেছেন যে মার্কিন সরকার ঘোষিত নতুন ভিসা নীতি বাংলাদেশ সরকারকে ‘বিচলিত করে না’, কারণ কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে।

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।