বের হতে শুরু করেছে থলের বেড়াল, ফেঁসে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফে। রোববার বাফুফের বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ আনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এবার তার সুরেই সুর মেলালেন বলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাফুফের বিরুদ্ধে তদন্ত করতে সর্বসম্মত হয়েছেন তারা।
- বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
- * * * *
- আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬
- * * * *
- মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস
- * * * *
- অল্প বয়সে বিয়ের আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে
- * * * *
- ই-মেইলে ‘অটো রিপ্লাই’ চালু করবেন যেভাবে
- * * * *
র
দেশে মোট পথ শিশুর সংখ্যা নেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভেতে। কারণ, তারা শুমারি করেনি। বিবিএস বলেছে, ঢাকা বিভাগে পাঁচ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছে ২২.৭ ভাগ। এর মধ্যে ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে তার দলের অংশগ্রহণ নিশ্চিত করে বলেছেন, ক্ষমতায় আসা বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ১৪ এপ্রিল দেশে উদযাপিত হওয়া বাংলা নববর্ষ পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। পহেলা বৈশাখে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বের হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা ও আন্তঃবিভাগের মধ্যে অনলাইনে বদলির আবেদন গ্রহণের শেষ দিন ছিলো ১৫ মার্চ পর্যন্ত। শুধু মাত্র ঢাকায় বদলি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন কয়েক হাজার শিক্ষক। দেশের ১২ সিটি করপোরেশনে বদলি হয়ে যাওয়ার জন্য ৬ হাজারের বেশি আবেদন করেছেন। যদিও বদলিযোগ্য শূন্য পদের সংখ্যা নগণ্য।
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে একটি ‘মডেল’ নির্বাচনের তাগিদ দিয়েছে দেশটি। এ ব্যাপারে আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
গেল সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা এক ফেসবুক পোস্টের মাধ্যমে সোনায় মোড়ানো জিলাপি বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল।তাতে বলা হয়, প্রতি কেজি জিলাপির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ওই পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর আরেক পোস্টে জানানো হয়েছে, হোটেল কর্তৃপক্ষ আর অর্ডার নিচ্ছে না।
মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজসহ আরও আহতের প্রাথমিক খবর পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সোমবার দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড়শো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে ৩০ হাজারের নিচে।