র

ম্যানইউ’র টানা দ্বিতীয় জয়

ম্যানইউ’র টানা দ্বিতীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুইটি গোল করেন স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।

মেসি জাদুতে জয়ে ফিরল পিএসজি

মেসি জাদুতে জয়ে ফিরল পিএসজি

প্রথমার্ধে বা পায়ের চেনা শটে দলকে এগিয়ে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপরই যেন নিজেদের হারিয়ে বসেছিল পিএসজি। আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করে চাপ সৃষ্টি করেও ম্যাচে জালের দেখা পায়নি নিসের ফুটবলাররা। বিপরীতে আবারও আর্জেন্টাইন মহাতারকার ম্যাজিকে গোল পেয়ে যান রামোস। এতে লিগে টানা দুই হারের পর জয়ে ফিরল ক্রিস্তোফার গালিতিয়ের দল।

‘বিএম ডিপোর অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি’

‘বিএম ডিপোর অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে প্রায় ২০০ কোটি টাকার রপ্তানি পণ্যের ক্ষতি হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত কমিটির অনুসন্ধান উঠে এসেছে। কমিটির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ডিপোটিতে ৫০০ কোটির টাকার বেশি রপ্তানি পণ্য ছিল। যার অধিকাংশই তৈরি পোশাক।

সিরিয়ায় ইসরাইলের আর্টিলারি হামলা

সিরিয়ায় ইসরাইলের আর্টিলারি হামলা

সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়া ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলে কয়েকটি রকেট হানা দেয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

জরিমানার কবলে মিরাজ

জরিমানার কবলে মিরাজ

ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সুপার লিগে যাওয়ার পথে বেশ ভালোভাবেই টিকে থাকলো মোহামেডান স্পোটিং ক্লাব। দল বড় জয় পেলেও জরিমানার কবলে পড়েছেন মেহেদী হাসান মিরাজ।

থাইল্যান্ডে গোলাগুলিতে অন্তত চারজন নিহত

থাইল্যান্ডে গোলাগুলিতে অন্তত চারজন নিহত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায়  আক্রমণ শুরু হয়। খবর এনডিটিভির।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার হলের রোকেয়া খাতুন (২২) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।