পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। তবে এবার কাউন্টারে নয়, শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।
র
চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আবারও ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। এবারের শিকার মিসৌরি ও ইলিনয় স্টেট। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে টাস্কফোর্সের পৃথক অভিযানে ৬০ জেলেকে আটক করা হয়েছে।
তীব্র উত্তেজানার মধ্যে চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী শানডং পশ্চিম প্যাসিফিকে মহড়ায় নিয়োজিত হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে চীনা প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের বৈঠকের পর তাইওয়ান প্রণালীজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইউক্রেন যুদ্ধের সময়ে ভারতকে কম দামে অশোধিত তেল বিক্রি করেছে রাশিয়া। ওই তেল শোধনের পরে ইউরোপে রফতানি করে বিরাট মুনাফা অর্জন করেছে ভারতীয় সংস্থাগুলো, এমনটাই জানা গেছে সদ্য প্রকাশিত একটি রিপোর্টে।
ইসরাইলি সৈন্যরা বুধবার রাতে আবারো অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। এর আগে রোজার মধ্যেই মুসুল্লিদের ওপর নৃশংসভাবে চড়াও মসজিদে প্রবেশ করেছিল তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, ‘ইউক্রেন সঙ্কটের’ জন্য ওয়াশিংটন দায়ী। ক্রেমলিনে একটি অনুষ্ঠানে তার পরিচয়পত্র গ্রহণ করার সময় তিনি এমন কথা বলেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ব্লুমেনাউ শহরের একটি কিন্ডারগার্টেনে কুঠারের কোপে অন্তত চার শিশুকে হত্যা করেছে এক তরুণ।