কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ১২ বছর ধরে দাঁতের চিকিৎসা প্রদান করা মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে জেলা প্রশাসন। শনিবার চট্টগ্রামের হালিশহর জি-ব্লকের সেতু ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫'র সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক আর নেই। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টশিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ জটিল রোগে মৃত্যুবরণ করে। আরও ৩ লক্ষাধিক লোক মারাত্মক জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
নাটোরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির মঞ্চ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই বিঘ্ন। টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারল না নীতীশ রানার দল। তারপর ব্যাট করতে নামার সময়ও বিপত্তি।
বরগুনার পাথরঘাটায় ডিবির সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অন্যতম মাদক কারবারি আ. রবকে চট্টগ্রাম থেকে আটক করেছে র্যাব-৭ ও র্যাব -৮ এর আভিযানিক দল।
ইরান সীমান্তে টহলের সময় অস্ত্রধারীরা হামলা চালিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত চার সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে।
কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভাড়া করা বিমানে করে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য সকালে দেশ ছাড়েন মোস্তাফিজুর রহমান। দুপুরে ভারতে পৌঁছানোর পর তিনি দলের সাথে যোগ দিলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে একাদশে জায়গা পাননি। কাটার মাস্টারের না খেলা ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখেছে দিল্লি।