ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না এই শর্তে তাকে জামিন দেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
র
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে, তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি।
উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার অন্যতম সংগঠক, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে সোমবার যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, ‘এটি শুধু প্রতিবেশী রাশিয়া এবং ইরানের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’
ইসরাইলি উগ্রপন্থীরা জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। জেরুসালেমে সরকারপন্থী বিক্ষোভকারীদের সামনে দিয়ে চলাচলকারী ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের ওপর এই হামলা চালানো হয় বলে স্থানীয় মিডিয়ার মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি পুলিশ জানিয়েছে। পুলিশ হামলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতারও করেছে।
কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির মিথ্যা অভিযোগে কলেজছাত্র রায়হান শরীফকে রড ও বিদ্যুতের তার দিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় পিরোজপুর জেলা ডিবি (দক্ষিণ) অফিসার ইনর্চাজ মোহাম্মদ আসলাম উদ্দিনকেও এসময় কুপিয়ে জখম করে হামলাকারীরা।
৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সাকিব আল হাসান ও লিটন দাস, দুই বাংলাদেশি ক্রিকেটারের এবার খেলার কথা আইপিএলের একই দলে। নিলাম থেকে তাদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তারা আইপিএলে কবে যোগ দেবেন, এই নিশ্চয়তা অবশ্য মেলেনি এখনও।
প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।