র

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ায় মার্কিন হামলায় ৮ ইরানপন্থী যোদ্ধা নিহত

সিরিয়ায় মার্কিন হামলায় ৮ ইরানপন্থী যোদ্ধা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় এক আমেরিকান ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনা সদস্য আহত হওয়ার পর মার্কিন বিমান হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার একটি যুদ্ধ পর্যবেক্ষক এ কথা জানায়।

বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : কাদের

বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই।

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ

ভারতে মোদিদের নিয়ে মন্তব্যের জেরে মানহানীর এক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করা হয়েছে।শুক্রবার লোকসভা সচিবালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

জাটকা ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

জাটকা ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে একজনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে একজনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিল্লাল একই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন।

রোজাদারের ইফতার ও সাহরির খাবার

রোজাদারের ইফতার ও সাহরির খাবার

ইফতার শুরু করা উচিত এক গ্লাস পানি দিয়ে। ডাবের পানি খাওয়া যেতে পারে। কৃত্রিম শরবতের চেয়ে লেবুর শরবত স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এক গ্লাসের বেশি শরবত না খাওয়াই ভালো। দু’-একটি খেজুর অবশ্যই খাওয়া যেতে পারে এমনকি ডায়াবেটিস রোগীরা একটি বা দু’টি খেজুর খেলে সমস্যা হওয়ার কথা নয়।