র

সাড়ে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

সাড়ে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফাতরান বন থেকে সারে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১৩ ইঞ্চি লম্বা ও ২০১ গ্রাম ওজনের ওই তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটির বাজার মূল্য প্রায় সারে তিন কোটি টাকা।

জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৮৫)। সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব দেওয়া হয়েছিল লিওনেল স্কালোনিকে। প্রথম ৬ মাস অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন তিনি। এরপর স্থায়ীভাবে তাকে নিয়োগ দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ভঙ্গুর অবস্থায় থাকা সেই দলটিকে রীতিমত অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেন তিনি।

কুমিল্লায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কুমিল্লায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কুমিল্লার পাইপলাইন বসানোর কারণে কুমিল্লা নগর ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় মো: খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আফগানিস্তানে ফের ভূমিকম্প

আফগানিস্তানে ফের ভূমিকম্প

মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে আঘাত হেনেছে ৪.১ মাত্রার মাঝারি ভূমিকম্প। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

 আজ মঙ্গলবার সকালে মিঠামইন উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিঠামইন উপজেলা সেজেছে নবরূপে। মিঠামইন উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।  

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর মেসি এবার ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে হারিয়ে সেরা নির্বাচিত হন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ: যেভাবে যাবে জানা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ: যেভাবে যাবে জানা

আজ মঙ্গলবার ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।এবারের বৃত্তি পরীক্ষায় ৪ লাখ, ৮৩ হাজার, ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার মোট নম্বর ছিল ১০০ এবং সময়সীমা ছিল দু'ঘণ্টা।

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে।