তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুগের প্রয়োজনে প্রেস কাউন্সিল আরো শক্তিশালী হবে, অনলাইন পত্রিকাগুলোও এর আওতায় আসবে।
র
বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করতে ঢাকা ও প্যারিসে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।
ভারতের অর্থনৈতিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে, গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগের ভিত্তিতে তারা বিলিওনিয়ার গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, মহামারি করোনাভাইরাসের কারণে প্রাথমিকের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গড়ে শিখন ক্ষতি হয়েছে ২৭ শতাংশ।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী হবে এবং সেটা হবে ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।
ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির দ্বিতীয় নগরী আলেপ্পোতে বিমানটি অবতরণ করে।এক দশকেরও বেশি সময় পর, এই প্রথম সৌদি ত্রাণবাহী বিমান যুদ্ধবিধস্ত সিরিয়ায় পৌঁছলো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়, তাই পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে।
জাতিসংঘ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে ।
আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের ৫৭ কোটি ২৫ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামি ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।