তিন বছরের চরম খরা সম্ভবত ১২০০ খ্রিস্টপূর্বে শক্তিশালী হিট্টাইট সাম্রাজ্যের পতন ঘটিয়েছে উল্লেখ করে পতনশীল সভ্যতার এই দুর্দশাকে আধুনিক বিশ্বের জলবায়ু সঙ্কটের সাথে যুক্ত করেছেন গবেষকরা।
র
রাঙ্গামাটিতে এক উপজাতীয় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মগবান এলাকার আসামবস্তি-কাপ্তাই সড়কের একটি আগর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) ৪৮ বছরে পা দিয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে ডিএমপি।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও মো. কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রুমা উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা রয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমিকম্প কবলিত ওই এলাকা। যত দূর চোখ যায় তত দূর শুধু ধ্বংসস্তূপ। চারিদিকে মৃত্যুমিছিল, শুধুই হাহাকার। এর মধ্যেও আশার আলো! ধ্বংসস্তূপের মধ্যে ১০৪ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন এক নারী। তাকে উদ্ধার করলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
রাজধানীতে ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকার একটি ৭তলা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আদিব কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার রুহুল আমিনের ছেলে। সে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
মেহেরপুর গাংনীর বামন্দীর একটি মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে পারে।