প্রচলিত আছে, ঢাকার মানুষ রাতে ঘুমালেও শহরটি ঘুমায় না। বর্তমান সময়ে এ শহরের বাতাসের গুণমানের পরিসংখ্যানের দিকে তাকালে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, দিনের বেলার থেকে মধ্যরাতে বা ভোর রাতে ঢাকার বায়ুদূষণের মাত্রা থাকে অনেক বেশি।
র
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে অন্তত ৭,৭২৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার সর্বশেষ তথ্যে তুর্কি ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতে জানান, তার দেশে অন্তত ৫,৮৯৪ জন নিহত এবং ৩৪,৮১০ জন আহত হয়েছে। আর সিরিয়ায় অন্তত ১,৮৩২ জন নিহত এবং ৩,৮৪৯ জন আহত হয়েছে।
উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ বুধবার। এ বছর ১২ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে।
তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার।
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বুধবার রাজধানী ঢাকার কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।
গাজীপুরে প্রতারক চক্রের তিনজন গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রকিবকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।
গাজীপুরের খাবার ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ করেছে কয়েক যুবক। গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন উত্তর গজারিয়াপাড়া (মরদাপাড়া) এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় তিন যুবক ও কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ককটেল ও গুলিবিদ্ধ হয়ে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে রাষ্ট্রপতি পদের জন্য কাউকে চূড়ান্ত করা হয়নি। ২২তম রাষ্ট্রপতি নির্ধারণের বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনার উপর ন্যস্ত করা হয়েছে।