সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি এবং ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা।
র
গতবছরই ওয়ান ডে থেকে অবসর নেন, এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকেও বিদায় জানালেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ।
তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পে অন্তত ৪,৩৭২ জনের মৃত্যু হয়েছে। কেবল তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯২১ জন। সিরিয়ায় মারা গেছে ১,৪৫১ জন।
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ কয়েক দিনের মধ্যে এক বছরে পা দেবে। কিন্তু সেই ‘যুদ্ধ’ থামার কোনো নাম নেই। তার মধ্যেই বড় আশঙ্কার কথা শোনালেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। দাবি করলেন, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শেষদিকে যোগ দিলেন দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। দুজনই খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা।
প্রাইম ব্যাংক সিকিউরিটি লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ, স্মার্ট ও পরিশ্রমী কর্মী নেবে। আগ্রহীপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ মার্চ ২০২৩ পর্যন্ত।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রবল ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে পেরুতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের চামানা প্রদেশের মিসকি নামক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তুরস্ক-সিরিয়ায় আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় ৩৮০০ জনের প্রাণহানি ঘটেছে। কেবল তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৭৯ জন। বাকিরা সিরিয়ায় মারা গেছে।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে দুই সহস্রাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।