র

মানুষের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

মানুষের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কোনো অপপ্রচারকে প্রশ্রয় বা উস্কানি না দেয়ার জন্য গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ৮৯ রান

বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ৮৯ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)  টি-টোয়েন্টি ক্রিকেট  টুর্নামেন্টের আজ শুরু হওয়া নবম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল খুলনার চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও কক্সবাজারে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভৈরবে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১০

ভৈরবে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। 

আড়ায় ঝুলছিলেন স্বামী, মেঝেতে স্ত্রীর রক্তাক্ত লাশ

আড়ায় ঝুলছিলেন স্বামী, মেঝেতে স্ত্রীর রক্তাক্ত লাশ

দিনাজপুর শহরের একটি ভাড়া বাসায় মিলল দম্পতির মরদেহ।  শুক্রবার শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পার্শবর্তী বাসায় ওই মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।