র

ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

ঢাকার একটি হোটেলে কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম)-এর ২২তম বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে।বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএর) বর্তমান সভাপতির দায়িত্বে থাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই মন্ত্রী পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করছেন।

সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড অফিসারকে হত্যা, ইসরাইলকে দায়ী করছে ইরান

সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড অফিসারকে হত্যা, ইসরাইলকে দায়ী করছে ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানের এক রেভল্যুশনারি গার্ড অফিসারকে মঙ্গলবার হত্যা করেছে ইসরাইলি এজেন্টরা। নিহত অফিসারের নাম দাউদ জাফরি।

প্রধানমন্ত্রী আজ যশোরে জনসভায় ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী আজ যশোরে জনসভায় ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর জেলা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন। স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর এ জনসভা উপলক্ষে যশোর এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।

রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করলেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করলেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

পাকিস্তানের সামরিক বাহিনীর বিদায়ী প্রধান রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।বুধবার এক বক্তব্য প্রদানকালে তিনি স্বীকার করেন যে তার শক্তিশালী প্রতিষ্ঠানটির জাতীয় রাজনীতিতে ‘অসাংবিধানিক’ হস্তক্ষেপ বার বার প্রতিষ্ঠানটিকে জনগণের সমালোচনার সম্মুখীন করেছে।

নকল বিড়ি বন্ধ ও সিগারেটের মূল্য বৃদ্ধির দাবি বরিশাল বিড়ি মালিক-শ্রমিকদের

নকল বিড়ি বন্ধ ও সিগারেটের মূল্য বৃদ্ধির দাবি বরিশাল বিড়ি মালিক-শ্রমিকদের

রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি বিক্রি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। 

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করছে ইসি

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করছে ইসি

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহসহ দেশজুড়ে কার্যক্রম পরিচালনার সময় আনুমানিক সংখ্যার চেয়ে বেশি ভোটার তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই হবে সম্ভাব্য ভোটারদের জন্য শেষ নিবন্ধন প্রক্রিয়া।

গাইবান্ধা-৫ উপনির্বাচন : সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করতে বললেন সিইসি

গাইবান্ধা-৫ উপনির্বাচন : সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করতে বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের স্থগিত উপনির্বাচনে নির্বাচনী অনিয়মের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া হবে না। তাছাড়া উপনির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করার কথাও জানান তিনি।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ

আজ সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।