র

তুর্কি-সৌদি মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দী বিনিময়

তুর্কি-সৌদি মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দী বিনিময়

ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে।

আফগানিস্তানের মন্ত্রিপরিষদে রদবদল

আফগানিস্তানের মন্ত্রিপরিষদে রদবদল

আফগানিস্তানের তালেবান সরকারের বেশ কয়েকটি জাতীয় ও প্রাদেশিক পদে রদবদল হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা মঙ্গলবার এই রদবদলের ঘোষণা করে আদেশ জারি করেছেন।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল

দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তাকরীম তৃতীয়

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তাকরীম তৃতীয়

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। 

৩ নভেম্বরের মধ্যে একাদশের বার্ষিক পরীক্ষা

৩ নভেম্বরের মধ্যে একাদশের বার্ষিক পরীক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ৩ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

১৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

রাজধানীতে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, অভিযোগ মমতার

ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, অভিযোগ মমতার

আলিপুর জেলে বুধবার সংগ্রহশালার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধন শেষে মমতা বলেন, ‘‌রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। ভূগোল বদলে দেওয়া হচ্ছে