র

দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজারবাইজানের সাথে সংঘর্ষে ১৩৫ আর্মেনীয় সৈন্য নিহত

আজারবাইজানের সাথে সংঘর্ষে ১৩৫ আর্মেনীয় সৈন্য নিহত

আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনীয় সৈন্যদের নিহতের সংখ্যা বেড়ে ১০৫ থেকে ১৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই লড়াই শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার শেষ হয়েছে।

জাতীয় পার্টি কোনো জোটে নেই : জি এম কাদের

জাতীয় পার্টি কোনো জোটে নেই : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, জাতীয় পার্টি কোনো জোটে নেই। গত নির্বাচনেও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোনো জোট ছিল না। গত নির্বাচনে কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিলো মাত্র।

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তের কাগজ পুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেট কারে ৫ হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ২০

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ২০

দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে পদদলিত হয়েছে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩১তম

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩১তম

শুক্রবারও ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ অবস্থায় রয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা ৩১তম স্থানে রয়েছে।