বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সাথে উচ্চারণ করে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
র
বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বকে তাক লাগিয়ে দিতে যাচ্ছে সৌদি আরব। প্রতিবেশী দুবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মাণ করতে যাচ্ছে দেশটি। প্রকল্পটির আওতায় আছে একাধিক উঁচু ভবন। একেকটি ভবনের উচ্চতা হবে পাঁচ শ’ মিটার। প্রকল্পটি নিওম মেগাসিটি নামে পরিচিত পাবে।
বাংলাদেশে ভোজ্যতেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় তুলনামূলকভাবে কম।
কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারন নেই। চলতি মৌসুমে দেশে পর্যাপ্ত ধানের উৎপাদন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গমের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের ব্যবসায়ীরা ধান মজুদ করেছেন। তবে অবৈধ মজুদারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অভিযান শুরু করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় চড়আঙ্গারু গ্রামে বসবাস করে আলেয়া খাতুন। স্বামী কৃষি কাজ করে। স্বামীর কাজে সহযোগিতা করে আলেয়া। আলেয়ার দুই ছেলে তিন মেয়ে।
রাজধানীসহ এর আশপাশ এলাকায় বৃহস্পতিবার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার।
লড়াইটা ছিল ইউরোপের সেরা বনাম লাতিন আমেরিকার সেরা দলের। শেষ হাসি লাতিন আমেরিকারই। বুধবার কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দিলো ইউরো কাপ বিজয়ী ইতালিকে।
তুর্কি ড্রোনের সাহায্যে রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যানগুলোকে প্রতিরোধ করার পর তুরস্কের বেরাকতার টিবি২ ড্রোনের চাহিদা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের বারদি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৫ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।