নওগাঁর জামাত নেতা রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
র
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর কাকরাইলে চার্চের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির বাস ভবনের সামনের গোল চত্ত্বরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান।
নাইজেরিয়ায় বছরের শুরু থেকে ২১ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, রোববার দেশের ৩৬ টি রাজ্যের মধ্যে নয়টিতে এবং প্রশাসনিক রাজধানী আবুজাতে ৬৬ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।
সমাজের সুষ্ঠু বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'সমাজ যাদের দিকে তাকানোর সুযোগ পায় না, অনুসন্ধানী সাংবাদিকতা সেই মানুষের না বলা কাহিনী তুলে ধরে।'
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহতের ঘটনায় সপ্তাহান্তে মেমোরিয়াল ডে পালন এবং গ্রীষ্মের অনানুষ্ঠানিক সূচনার মধ্যে দেশটিতে ৭ দিনে কোভিড-১৯ সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ গুণের বেশী বৃদ্ধি পেয়েছে। দ্য হিল পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়।
গ্রিক সরকার বলেছে, তারা তুরস্কের সাথে লাগোয়া দেশের সীমানা প্রাচীর আরো বাড়ানোর পরিকল্পনা করছে। এবং এই বর্ধিতাংশ নির্মাণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সহায়তা চাচ্ছে।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।
পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকায় মঙ্গলবার ভোরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কারখানার ভেতরে এ আগুনের সূত্রপাত হয়।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে ইট-পাটকেল বিনিময়ের ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।