ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।
র
বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস, কসমেটিকসের দোকান, সেলুন, বসতঘর ও আবাসিক হোটেল। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
আগাম নির্বাচন নয়, বরং সাংবিধানিক মেয়ার পূর্ণ করবে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার। অর্থাৎ এই সরকার ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকছে। জোট শরিকদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছে। আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জন্মের পর মা তাদের ছেড়ে চলে গেছে। আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। তিন বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি স্ত্রী ল্যাব্রাডর।
থেমে থেমে পানি বেড়ে সিলেটের বেশির ভাগ এলাকাই এখন ভাসছে বন্যার পানিতে। উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে এমনটা আশঙ্কা করা হচ্ছে খোদ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। জেলা প্রশাসনের হিসেবে সিলেটের ছয়টি উপজেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে নগরের বেশির ভাগ এলাকায়। পানির তোরে ভেঙে যাচ্ছে নদীরক্ষা বাঁধ।
শ্রীলঙ্কা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দেশটির ২২ জন এমপি, সাবেক মন্ত্রীসহ ২২ ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। গত ৯ মে গল ফেস ও টেম্পল ট্রিজে শান্তিপূর্ণ প্রতিবাদে হামলার সাথে সম্পর্ক থাকার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনার আলোকে এই নির্দেশ দেয়া হয়েছে।
মারিউপোলের আজভস্টাল থেকে যেসব যোদ্ধাদের রাশিয়া উদ্ধার করে তাদের জিম্মায় নিয়েছে তাদের বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছে ইউক্রেন।
মারিউপোলের আজভস্টালে আড়াইশর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ৫২ জন গুরুতর আহত।
দুই দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, নতুন এ দাম বুধবার (১৮ মে) থেকে কার্যকর হবে।