অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটি বাঁক ঘোরার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই বিপত্তি হয় বলে জানা গেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
র
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।
শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এ দাবিতে বিক্ষোভকারীরা নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনের বাইরে অবস্থান নিয়েছে। এদিকে শনিবার নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন রনিল। এদিন চার মন্ত্রী শপথ নিয়েছেন।
এবার যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ করা শুরু করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত রাশিয়ান সেনাদের লাশ কিয়েভের বাইরে একটি রেল ইয়ার্ডে আনা হচ্ছে এবং একটি রেফ্রিজারেটেড ট্রেনে রাখা হচ্ছে। রুশ সেনাদের লাশ নিজ দেশে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠাবে ইউক্রেন সরকার।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জনে পৌঁছেছে।
উত্তর কোরিয়া সেদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে নেবার দু'দিন পরই দেশটির নেতা কিম জং আন একে "দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়" হিসেবে বর্ণনা করেছেন।
গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ১৭ দিন পর ১৬ মে সোমবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট।
হঠাৎ করেই পদত্যাগ করলেন ভারতীয় রাজ্য ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এক লাইনের চিঠি লিখে পাঠিয়ে পদত্যাগের কথা জানান তিনি রাজ্যপালকে।
বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে দেশ থেকে চলে যাওয়া প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তাকে গ্রেফতার করা হয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যানডিয়াগোর বিজ্ঞানীরা একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছেন যেটি ব্যবহার করে আলঝাইমার্স এবং অন্যান্য স্নায়ু রোগের লক্ষণ শনাক্ত করা সম্ভব হবে।