র

৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টে সশরীরে বিচার কার্যক্রম

৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টে সশরীরে বিচার কার্যক্রম

আগামী রোববার (৬ মার্চ) থেকে সশরীরে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তিনি বৈশ্বিক নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে বিজ্ঞানী ও গবেষকদের আন্তরিক প্রচেষ্টা দেখতে চান।

পাবিপ্রবির উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, বিচারের দাবিতে বিক্ষোভ

পাবিপ্রবির উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, বিচারের দাবিতে বিক্ষোভ

আলোচিত-সমালোচিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর দেয়া অবৈধ নিয়োগ বাতিল, গণনিয়োগ বন্ধ এবং সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

কত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার?

কত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার?

রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে ‘বিশেষ’ সতর্কতায় রাখার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে, তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।

১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে

১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার এক সপ্তাহের মধ্যে ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক যুদ্ধ থেকে বাঁচতে দেশ ছেড়েছে।বুধবার রাতে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় এই তথ্য জানান।

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ২ শতাংশের নীচে

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ২ শতাংশের নীচে

চট্টগ্রামে পর পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ হার ২ শতাংশের নীচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন আক্রান্ত শনাক্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৯২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ থেকে আরো শান্তি রক্ষী নিতে চায় জাতিসংঘ

বাংলাদেশ থেকে আরো শান্তি রক্ষী নিতে চায় জাতিসংঘ

শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরো বেশি সহায়তা চাইলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমে ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরো অধিকহারে শান্তি রক্ষী সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রত্যাশার কথা জানান।

‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’, ছোট ভাইকে বলেছিলেন হাদিস

‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’, ছোট ভাইকে বলেছিলেন হাদিস

ইউক্রেনের অলিভিয়া বন্দরে রাশিয়ার রকেট হামলায় বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হাদিসকে হারিয়ে বাকরুদ্ধ বাবা আর বেহুঁশ মা।

ইউক্রেনে রকেট হামলায় বাংলাদেশী নাবিক নিহত

ইউক্রেনে রকেট হামলায় বাংলাদেশী নাবিক নিহত

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশী জাহাজটি ২৯ জন বাংলাদেশী নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় এক বাংলাদেশী নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।