আওয়ামী লীগ নব গঠিত নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার এক বিবৃতিতে সদ্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চার কমিশনারকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠিত হওয়ায় আমরা সস্তুষ্ট।
র
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।
আগামী ৩ দিন বা ৭২ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হওয়ার পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ঘুম থেকে ওঠার পর দৈনিক ৩-৪ গ্লাস পানি শরীরের রিহাইড্রেশনের জন্য দরকার। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পানে স্মরণশক্তি বাড়ে ও মানসিক বিকাশে সাহায্য করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একদিনে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে ।তিনি বলেন, বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ১১ লাখ। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু-কিশোরদের সামনে দেশের বিজয় ও অর্জনের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম এটা জানলে তাঁরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে।
ইউক্রেনে হামলার চতুর্থ দিনে দেশটির শহর খারকিভে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা।
পশ্চিমারা শনিবার দিনের শেষদিকে তাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার ব্যাংকিংখাত পঙ্গু করে দেয়ার জন্য আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর মস্কো ইউক্রেনের ‘সব দিক থেকে’ সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।