ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে আরো ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে সকাল ৯ টা ৫২ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮টি জাহাজে এসব রোহিঙ্গা বহরের যাত্রা শুরু হয়।
র
রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়ে দাবি করেছে যে, সৈন্য প্রত্যাহারের পরিবর্তে মস্কো আরো সৈন্য পাঠিয়েছে, যা ইউক্রেনে আগ্রাসনের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।
চট্টগ্রামে করোনার সংক্রমণ হার আবার পাঁচের নীচে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ হার নির্ণিত হয় ৪ দশমিক ৭৪ শতাংশ এবং নতুন ১১৯ জন আক্রান্ত শনাক্ত হন। এ দিন শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।
রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে টানা ১২ দিন পর মৃত্যুশূন্য দিন কাটাল। রামেক হাসপাতাল ল্যাবে ১৬৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২৩ জনের। একই দিনে রামেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা ধরা পড়েছে।
আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ব্রাজিলের পেট্রোপলিস শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার জানানো হয়েছে, পেট্রোপলিস শহরের রাস্তাগুলো প্রবল বন্যায় নদীতে পরিণত হয়েছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এই ঘটনার পর ২৪ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে এবং ৪০০-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন।
জেলার মণিরামপুরে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছে।মৃতরা হচ্ছে- মণিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাসেল হোসেন (১৬) ও একই গ্রামের তবিবুর রহমানের ছেলে রনি হোসেন (১৭)। আহত একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (১৭)।
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
করোনায় গুরুতর অসুস্থ হয়ে দিনের পর দিন হাসপাতালের ভেন্টিলেটরে পড়েছিলেন স্ত্রী। বিপুল সেই বিলের বোঝা মেটাতে নিজের এমবিবিএস ডিগ্রিটাকেই বন্ধক রাখলেন তার চিকিৎসক স্বামী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ের ঘটনা। সামনে এসেছে সম্প্রতি।