র

জাতিসংঘের দুই কর্মকর্তা হত্যায় ৫১ জনের মৃত্যুদণ্ড

জাতিসংঘের দুই কর্মকর্তা হত্যায় ৫১ জনের মৃত্যুদণ্ড

জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার দায়ে কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় নিয়েছে  বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতরাতে শেষ আটের লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। গত আসরের ফাইনালে এই ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা।

বলিভিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১১

বলিভিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১১

বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এর গেজেট প্রকাশ করা হয়েছে। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।

কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৫

কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৫

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৫ ‌‌‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।  শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের এক কমান্ডার রয়েছে।

উত্তর কোরিয়ার বৃহত্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়ার বৃহত্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা

চলতি মাসে সপ্তম দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, নতুন এই পরীক্ষা ২০১৭ সালের পর দেশটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।