নওগাঁর চুরি যাওয়া ২৪২ বস্তা চাউল পাবনায় উদ্ধারসহ আটক করা হয়েছে দু’ব্যবসায়ীকে। পাবনার চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশ গতকাল শনিবার সকালে ওই চাউল উদ্ধার করাসহ দু’জনকে আটক করে।
র
রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শনিবার বিকালে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আলো স্বল্পতার কারনে ঢাকা টেস্টের প্রথম দিন খেলা হওয়া ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান।ম্যাচের প্রথম দিন ৩৩ ওভার বাকী ছিলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য সোয়ামীনাথন শুক্রবার এক সম্মেলনে বলেছেন, এখনকার পরিস্থিতি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন।
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, সাবেক গণপরিষদ সদস্য এবং ৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা গোলাম হাসনায়েন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ও করোনাকালে সাধারণ আয়ের জনগণের সহায়তায় আগামীকাল রোববার (৫ ডিসেম্বর) থেকে আবারও সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নয়। একটি রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রুসাটম সার্ভিসের সহযোগিতায় রসাটম টেকনিক্যাল একাডেমি বাংলাদেশী বিশেষজ্ঞদের জন্য “ভিভিইআর-১২০০ এর প্রযুক্তিগত দিক এবং ভিভিইআর প্রযুক্তিভিত্তিক পারমাণবিক পাঠ্যক্রমের প্রণয়ন” শীর্ষক দুই সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ৮০০ কিলোমিটারের বেশি দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাব পড়েছে বাংলাদেশে । ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন জায়াগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সতর্কসংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।