র

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।দুই দলের কেউ এখন পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠেছে। 

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত

সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের ১৮ মার্চ মার্কিন এক বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত হয়েছিলো। বিমান হামলায় এত বিপুল লোক নিহত হওয়ার ঘটনাটি ওই সময় মার্কিন সামরিক বাহিনী গোপন করেছিলো।শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তিনজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী রাসেল কে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

করোনায় আরো ৪ জনের মৃত্যু

করোনায় আরো ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে।

'রহস্যজনক আগুন' আতঙ্কে বরগুনার এক গ্রামের মানুষ

'রহস্যজনক আগুন' আতঙ্কে বরগুনার এক গ্রামের মানুষ

বরগুনা জেলা সদরের পোটকাখালী গ্রামে গত এক মাস ধরে কিছু বাড়িতে নানা জায়গায় আকস্মিকভাবে আগুন ধরে যাবার ঘটনা ঘটছে বলে জানিয়েছে এলাকার মানুষ।"কখনো কাপড়-চোপড়, কখনো বা চাদর বা গাছের পাতায় আগুন লেগেছে" - বলছেন ওই গ্রামের একজন বাসিন্দা। 

সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

বিগত বিশ বছর ধরে কাবার কালো গিলাফে সোনালী হরফে চিত্তাকর্ষক ক্যালিওগ্রাফি অঙ্কন করে আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত শায়খ মুখতার আলম শিকদার।

আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রায়ের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষ এ দিন ধার্য করেন। 

জনগণ যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া : ওবায়দুল কাদের

জনগণ যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া : ওবায়দুল কাদের

যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর।  

ভারতের অর্থনীতি শক্তিশালী হবে গোমূত্র ও গোবরের মাধ্যমে : শিবরাজ সিং চৌহান

ভারতের অর্থনীতি শক্তিশালী হবে গোমূত্র ও গোবরের মাধ্যমে : শিবরাজ সিং চৌহান

গোমূত্র ও গোবরের মাধ্যমে ভারতের অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল।