ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সরকারি তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
- মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- * * * *
- ‘হাসানের চোট ভোগাবে বাংলাদেশকে’
- * * * *
- মেসি-রোনালদোকে কখনও ছুঁতে পারেনি, ব্যালন ডি’অর অভিশাপের শিকার এবার কেইন
- * * * *
- অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে প্রশিক্ষণ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮০ শিক্ষক
- * * * *
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানা যাবে ২ উপায়ে
- * * * *
র
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের জন্য ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) এ সেরা অভিনেত্রী’ হয়েছেন আজমেরি হক বাঁধন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বাঁধন বলেন, ‘এতোটাই আনন্দিত হয়েছি যে বোঝাতে পারবোনা। বাংলাদেশে সিনেমাটা মুক্তির আগের দিন একটা সংবাদ পেলাম, চোখ ভিজে যাচ্ছে আনন্দে।’
ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি ও জাল ভোট প্রদান, আটক, কেন্দ্র দখলের মধ্য দিয়ে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়।এ প্রতিনিধি কয়েকটি ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শণকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সম্প্রতি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপে যোগ দিতে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন।কিন্তু সার্ভারের ধীর গতির কারণে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণেই তার লেগে যায় এক মাস। তারপর কোনভাবেই অনলাইনে সেই ফর্ম জমা দিতে না পেরে তিনি আগারগাঁও পাসপোর্ট অফিসে যান এবং পরিচিত এক কর্মকর্তার সাহায্য নিয়ে দরখাস্ত জমা দেন।
লাগাতার প্রবল বৃষ্টিতে ভাসল ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা। তামিলনাড়ুতে ১৬ জন ও শ্রীলঙ্কায় ২৫ জন মৃত।ভারতে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনও বৃষ্টি হবে। তবে অতটা প্রবল নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্বাবনা আছে।
পুলিশ যেন ঘটনার ৭২ ঘণ্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয় সে পরামর্শ দিয়েছেন আদালত। সেই সাথে আদালত বলেছেন, রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে।রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে এ কথা বলেছেন আদালত।
কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে ডাচ।বুধবার নেদারল্যান্ডের দ্য হেগে সে দেশের ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কোঅপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডাচ মিনিস্টার টম ডি ব্রুইন এ কথা জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। তিনি ঢাকা বিভাগের। অর্থাৎ দেশের আট বিভাগের সাতটিতেই এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২৩৭ জনের শরীরে।এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তথ্য-প্রযুক্তির অপব্যবহার ও জালিয়াতির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিবিদকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তি একদিকে যেমন আমাদের জন্য অবারিত সুযোগের দ্বার উন্মোচিত করেছে, তেমনি এর অপব্যবহার ও জালিয়াতির কারণে অনেক চ্যালেঞ্জেরও জন্ম দিয়েছে।’
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত পাঁচটি ব্যাংকের এক হাজার ৫১১টি অফিসার (ক্যাশ) শূন্যপদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- খোকন, সোহেল, জাহিদ। খোকন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, সোহেল ইতোমধ্যে জনতা ব্যাংক থেকে চাকরিচ্যুত। জাহিদ পরীক্ষার্থী সংগ্রহে এজেন্টের কাজ করতো।