র

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বৃহস্পতিবার কনের বাড়িতে ছিল গায়ে হলুদের আয়োজন। শুক্রবার (১৬ অক্টোবর) বিয়ে, তাই বরকে বরণ করতে বাড়িজুড়ে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট।

অন্যদিকে বরের বাড়িতেও চলছিল নববধূকে বরণের প্রস্তুতি। দুই পরিবারেই ছিল উৎসবের আমেজ। কিন্তু বিয়ের আগের রাতেই সব আনন্দ বদলে গেল শোকে। বর সাজার অপেক্ষায় থাকা মেধাবী ছাত্র আরিফ শাহরিয়ার সৌমিকের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে দুই পরিবারসহ পুরো মহল্লা।

দোকান থেকে বের হতেই ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

দোকান থেকে বের হতেই ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামের সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কে জামান মেডিক্যাল হলের সামনে এ ঘটনা ঘটে।

নালার পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু

নালার পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাসার পেছনে নালার পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা।

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ

বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসার পথে রয়েছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ভারতের অর্থনীতির আকার দ্রুত বাড়ছে। এ অবস্থান নির্ধারণে দুই দেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) আর্থিক মূল্য বিবেচনা করা হয়।

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের পর এবার বড় ধাক্কা খেল ইন্টার মিলান। চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

অর্থবছরের জুলাই-আগস্ট; এলসি খোলা বেড়েছে ১৮ শতাংশ

অর্থবছরের জুলাই-আগস্ট; এলসি খোলা বেড়েছে ১৮ শতাংশ

প্রবাস আয় বৃদ্ধি ও ডলার সংকট কমে আসায় ভোগ্য পণ্য, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানিকারকরা আগের চেয়ে বেশি এলসি খুলতে পারছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আগের বছরের একই সময়ের তুলনায় সামগ্রিকভাবে এলসি খোলা বেড়েছে ১৭.৯২ শতাংশ। একই সময়ে এলসি নিষ্পত্তি হওয়া বেড়েছে ১০.৭৪ শতাংশ।

সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

‎‎ সমালোচনা ও বিরোধিতার মুখে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীর উপস্থিত থেকে মৃত্যুদণ্ড কার্যকর দেখার সুযোগ পাবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।